গীতবিতান
← সব গান

ওঠে রে মলিনমুখ চলো এইবার

পর্যায়: বিচিত্র

ওঠো রে মলিনমুখ, চলো এইবার। এসো রে তৃষিত-বুক, রাখো হাহাকার।। হেরো ওই গেল বেলা, ভাঙিল ভাঙিল মেলা- গেল সবে ছাড়ি খেলা ঘরে যে যাহার।। হে ভিখারি, কারে জুমি শুনাইছ সুর- রজনী আঁধার হল, পথ অতি দূর। ক্ষুধিত তৃষিত প্রাণে আর কাজ নাহি গানে- এখন বেসুর তানে বাজিছে সেতার।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21