গীতবিতান
← সব গান

আমার নয়ন তব নয়নের

পর্যায়: প্রেম

আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায় মনের কথার কুসুমকোরক খোঁজে। সেথায় কখন অগম গোপন গহন মায়ায় পথ হারাইল ও যে।। আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে- নিভৃত বাণীর সন্ধান নাই যে রে; অজানার মাঝে অবুঝের মতো ফেরে অশ্রুধারায় মজে।। আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণ ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে? দুয়ারে এঁকেছি রক্তরেখায় পদ্ম-আসন, সে তোমারে কিছু বলে? তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে- বাঁশি কি আশায় ভাষা দেয় আকাশেতে সে কি কেহ নাহি বোঝে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-19