গীতবিতান
← সব গান

আয় আমাদের অঙ্গনে

পর্যায়: আনুষ্ঠানিক

আয় আমাদের অঙ্গনে অতিথি বালক তরুদল- মানবের স্নেহসঙ্গ নে, চল আমাদের ঘরে চল ।। শ্যাম বঙ্কিম ভঙ্গিতে চঞ্চল কলসঙ্গীতে দ্বারে নিয়ে আয় শাখায় শাখায় প্রাণ-আনন্দ-কোলাহল তোদের নবীন পল্লবে নাচুক আলোক সবিতার, দে পবনে বনবল্লভে মর্মরগীত-উপহার । আজি শ্রাবণের বর্যণে আশীর্বাদের স্পর্শ নে, পড়ুক মাথায় পাতায় পাতায় অমরাবতীর ধারাজল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14