গীতবিতান
← সব গান

আছে তোমার বিদ্যে সাধ্যি জানা

পর্যায়: বাল্মীকি প্রতিভা

দ্বিতীয় দস্যু । আছে তোমার বিদ্যে-সাধ্যি জানা । রাজত্ব করা, এ কি তামাশা পেয়েছ । প্রথম দস্যু । জানিস না কেটা আমি ! দ্বিতীয় দস্যু । ঢের ঢের জানি- ঢের ঢের জানি- প্রথম দস্যু । হাসিস নে হাসিস নে মিছে, যা যা- সব আপন কাজে যা যা, যা আপন কাজে । দ্বিতীয় দস্যু । খুব তোমার লম্বা-চওড়া কথা । নিতান্ত দেখি তোমায় কৃতান্ত দেখেছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-15