গীতবিতান
← সব গান

অহো কী দুঃসহ স্পর্ধা

পর্যায়: চিত্রাঙ্গদা

অর্জুন । অহো, কী দুঃসহ স্পর্ধা ! অর্জুনে যে করে অশ্রদ্ধা সে কোনখানে পাবে তার আশ্রয় ! চিত্রাঙ্গদা । অর্জুন ! তুমি অর্জুন ! (বালকবেশীদের দেখে সকৌতুক অবঞ্জায়) অর্জুন । হাহাহাহা হাহাহাহা, বালকের দল, মা'র কোলে যাও চলে, নাই ভয়। অহো, কী অদ্ভুত কৌতুক ! ( প্রস্থান ) চিত্রাঙ্গদা । অর্জুন ! তুমি অর্জুন ! ফিরে এসো, ফিরে এসো, ক্ষমা দিয়ে কোরো না অসম্মান, যুদ্ধে করো আহ্‌বান ! বীর-হাতে মৃত্যুর গৌরব করি যেন অনুভব- অর্জুন ! তুমি অর্জুন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14