গীতবিতান
← সব গান

আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি

পর্যায়: পূজা

আজি বহিছে বসন্তপবন সুমন্দ তোমারি সুগন্ধ হে । কত আকুল প্রাণ আজি গাহিছে গান, চাহে তোমারি পানে আনন্দে হে ।। জ্বলে তোমার আলোক দ্যুলোকভূলোকে গগন-উৎসবপ্রাঙ্গণে- চিরজ্যোতি পাইছে চন্দ্র তারা, আঁখি পাইছে অন্ধ হে ।। তব মধুরমুখভাতিবিহসিত প্রেমবিকশিত অন্তরে- কত ভকত ডাকিছে, 'নাথ, যাচি দিবসরজনী তব সঙ্গ হে ।' উঠে সজনে প্রান্তরে লোকলোকান্তরে যশোগাথা কত ছন্দে হে- ওই ভবশরণ, প্রভু, অভয় পদ তব সুর মানব মুনি বন্দে হে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-15