আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে । ছুটল বেগে ফাগুন-হাওয়া কোন্ খ্যাপামির নেশায় পাওয়া, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্যতারাকে ।। কোন খ্যাপামির তালে নাচে পাগল সাগর-নীরে । সেই তালে যে পা ফেলে যাই, রইতে নারি স্থির । চল্ রে সোজা, ফেল্ রে বোঝা, রেখে দে তোর রাস্তা-খোঁজা, চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে ।।