গীতবিতান
← সব গান

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরি

পর্যায়: প্রেম

আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরি করেছ দান- তুমি জান নাই, তুমি জান নাই, তুমি জান নাই তার মূল্যের পরিমাণ । রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে, তুমি জান নাই, তুমি জান নাই, তুমি জান নাই, মরমে আমার ঢেলেছ তোমার গান ।। বিদায় নেবার সময় এবার হল- প্রসন্ন মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো- মধুর মরণে পূর্ণ করিয়া সঁপিয়া যাব প্রাণ চরণে । যারে জান নাই, যারে জান নাই, যারে জান নাই তার গোপন ব্যথার নীরব রাত্রি হোক আজি অবসান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-15