গীতবিতান
← সব গান

আমার জীর্ণ পাতা যাবার বেলায়

পর্যায়: বিচিত্র

আমার জীর্ণ পাতা যাবার বেলায় বারে বারে ডাক দিয়ে যায় নতুন পাতার দ্বারে দ্বারে ।। তাই তো আমার এই জীবনের বনচ্ছায়ে ফাগুন আসে ফিরে ফিরে দখিন-বায়ে, নতুন সুরে গান উড়ে যায় আকাশ-পারে, নতুন রঙে ফুল ফুটে তাই ভারে ভারে ।। ওগো আমার নিত্য-নূতন, দাঁড়াও হেসে । চলব তোমার নিমন্ত্রণে নবীন বেশে । দিনের শেষে নিবল যখন পথের আলো, সাগরতীরে যা্ত্রা আমার যেই ফুরালো, তোমার বাঁশি বাজে সাঁঝের অন্ধকারে- শূন্যে আমার উঠল তারা সারে সারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14