গীতবিতান
← সব গান

আমি কেমন করিয়া জানাব আমার

পর্যায়: পূজা

আমি কেমন করিয়া জানাব আমার জুড়ালো হৃদয় জুড়ালো- আমার জুড়ালো হৃদয় প্রভাতে । আমি কেমন করিয়া জানাব আমার পরান কী নিধি কুড়ালো- ডুবিয়া নিবিড় গভীর শোভাতে ।। আজ গিহেছি সবার মাঝারে, সেথায় দেখেছি আলোক-আসনে- দেখেছি আমার হৃদয়রাজারে । আমি দুয়েকটি কথা কয়েছি তা সনে সে নীরব সভা-মাঝারে- দেখেছি চিরজনমের রাজারে ।। এই বাতাস আমারে হৃদয়ে লয়েছে, আলোক আমার তনুতে কেমনে মিলে গেছে মোর তনুতে- তাই এ গগন-ভরা প্রভাত পশিল আমার অণুতে অণুতে । আজ ত্রিভুবন-জোড়া কাহার বক্ষে দেহ মন মোর ফুরালো- যেন রে নিঃশেষে আজি ফুরালো । আজ যেখানে যা হেরি সকলেরি মাঝে জুড়ালো জীবন জুড়ালো- আমার আদি ও অন্ত জুড়ালো-
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-15