মা । বাছা, তুই যে আমার বুক-চেরা ধন । তোর কথাতেই চলেছি পাপের পথে পাপীয়সী ! হে পবিত্র মহাপুরুষ, আমার অপরাধের শক্তি যত ক্ষমার শক্তি তোমার আরো অনেক গুণে বড়ো । তোমারে করিব অসন্মান- তবু প্রণাম, তবু প্রণাম, তবু প্রণাম ।।