বিদায় যখন চাইবে তুমি দক্ষিণসমীরে তোমায় ডাকব না তো ফিরে ।। করব তোমায় কী সম্ভাষণ কোথায় তোমার পাতব আসন পাতা-ঝরা কুসুম-ঝরা নিকুঞ্জকুটিরে ।। তুমি আপনি যখন আস তখন আপনি কর ঠাঁই- আপনি কুসুম ফোটাও, মোরা তাই দিয়ে সাজাই । তুমি যখন যাও চলে যাও সব আয়োজন হয় যে উধাও- গান ঘুচে যায়, রঙ মুছে যায়, তাকাই অশ্রুনীরে ।।