গীতবিতান
← সব গান

ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয়

পর্যায়: প্রেম

ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয় ম্লানস্মৃতি । সেই সুরের কায়া মোর সাথের সাথি, স্বপ্নের সঙ্গিনী, তারি আবেশ লাগে মনে বসন্ত বিহ্বল বনে ।। দেখি তার বিরহী মূর্তি বেহাগের তানে সকরুণ নত নয়ানে । পূর্ণিমা জ্যোৎস্নালোকে মিলে যায় জাগ্রত কোকিল-কাকলিতে, মোর বাঁশির গীতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-27