গীতবিতান
← সব গান

এখনো গেল না আঁধার এখনো রহিল বাধা

পর্যায়: পূজা

এখনো গেল না আঁধার, এখনো রহিল বাধা । এখনো মরণব্রত জীবনে হল না সাধা ।। কবে যে দুঃখজ্বালা হবে রে বিজয়মালা ঝলিবে অরুণরাগে নিশীথরাতের কাঁদা ।। এখনো নিজেরই ছায়া রচিছে কত যে মায়া । এখনো মন যে মিছে চাহিছে কেবলই পিছে, চকিতে বিজলি-আলো চোখেতে লাগালো ধাঁদা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-24