গীতবিতান
← সব গান

এখনো কেন সময় নাহি হল

পর্যায়: প্রেম

এখনো কেন সময় নাহি হল, নাম-না জানা অতিথি- আঘাত হানিলে না দুয়ারে, কহিলে না 'দ্বার খোলো' ।। হাজার লোকের মাঝে রয়েছি একেলা যে- এসো আমার হঠাৎ-আলো, পরান চমকি তোলো ।। আঁধার বাধা আমার ঘরে, জানি না কাঁদি কাহার তরে । চরণসেবার সাধনা আনো, সকল দেবার বেদনা আনো- নবীন প্রাণের জাগরমন্ত্র কানে আমার বোলো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-24