গীতবিতান
← সব গান

দাঁড়াও কোথা চলো তোমরা

পর্যায়: শ্যামা

প্রহরী । দাঁড়াও, কোথা চলো, তোমরা কে বলো বলো ।। সখীগণ । আমরা আহিরিনী, সারা হল বিকিকিনি- দূর গাঁয়ে চলি ধেয়ে আমরা বিদেশী মেয়ে ।। প্রহরী । ঘাটে বসে হোথা ও কে ।। সখীগণ । সাথি মোদের ও যে নেয়ে- যেতে হবে দূর পারে, এনেছি তাই ডেকে তারে । নিয়ে যাবে তরী বেয়ে সাথি মোদের ও যে নেয়ে- ওগো প্রহরী, বাধা দিয়ো না, বাধা দিয়ো না মিনতি করি ওগো প্রহরী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-28