গীতবিতান
← সব গান

হে নিরুপমা গানে যদি লাগে

পর্যায়: প্রেম

হে নিরুপমা, গানে যদি-লাগে বিহ্বল তান করিয়ো ক্ষমা ।। করোকরো ধারা আজি উতরোল, নদীকূলে-কূলে উঠে কল্লোল, বনে বনে গাহে মর্মরস্বরে নবীন পাতা । সজল পবন দিশে দিশে তোলে বাদলগাথা ।। হে নিরুপমা, চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা । তোমার দুখানি কালো আঁখি-'পরে বরষার কালো ছায়াখানি পড়ে, ঘন কালো তব কুঞ্চিত কেশে যুথীর মালা । তোমারি চরণে নববরষার বরণডালা ।। হে নিরুপমা, চপলতা আজি যদি ঘটে তবে করিয়ো ক্ষমা । এল বরষার সঘন দিবস, বনরাজি আজি ব্যাকুল বিবশ, বকুলবীথিকা মুকূলে মত্ত কানন-'পরে । নবকদম্ব মদির গন্ধে আকুল করে ।। হে নিরুপমা, আঁখি যদি আজ করে অপরাধ, করিয়ো ক্ষমা । হেরো আকাশের দূর কোণে কোণে বিজুলি চমকি ওঠে খনে খনে, দ্রুত কৌতুকে তব বাতায়নে কী দেখে চেয়ে । অধীর পবন কিসের লাগিয়া আসিছে বেয়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-01