হৃদয় আমার, ওই বুঝি তোর বৈশাখী ঝড় আসে । বেড়া-ভাঙার মাতন নামে উদ্দাম উল্লাসে । তোমার মোহন এল ভীযণ বেশে, আকাশ ঢাকা জটিল কেশে- বুঝি এল তোমার সাধনধন চরম সর্বনাশে ।। বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা । পিপাসাতে বুক-ফাটা তোর শুষ্ক কঠিন ধরা । এবার জাগ্ রে হতাশ, আয় রে ছুটে অবসাদের বাঁধন টুটে- বুঝি এল তোমার পথের সাথি বিপুল অট্টহাসে ।।