গীতবিতান
← সব গান

যে আমারে পাঠালো এই

পর্যায়: চণ্ডালিকা

যে আমারে পাঠালো এই অপমানের অন্ধকারে পূজিব না, পূজিব না সেই দেবতারে, পূজিব না। কেন দেব ফুল, কেন দেব ফুল, কেন দেব ফুল আমি তারে- যে আমারে চিরজীবন রেখে দিল এই ধিক্‌কারে। জানি না হায় রে কী দুরাশায় রে পূজাদীপ জ্বালি মন্দিরদ্বারে। আলো তার নিল হরিয়া দেবতা ছলনা করিয়া, আঁধারে রাখিল আমারে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-19