গীতবিতান
← সব গান

জীবনে আজ কি প্রথম এল বসন্ত

পর্যায়: প্রেম

জীবনে আজ কি প্রথম এল বসন্ত । নবীনবাসনাভরে হৃদয় কেম করে, নবীন জীবনে হল জীবন্ত ।। সুখভরা এ ধরায় মন বাহিরিতে চায়, কাহারে বসাতে চায় হৃদয়ে । তাহারে খুঁজিব দিক-দিগন্ত ।। যেমন দখিনে বায়ু ছুটেছে, না জানি কোথায় ফুল ফুটেছে, তেমনি আমিও, সখী, যাব- না জানি কোথায় দেখা পাব । কার সুধাস্বর-মাঝে জগতের গীত বাজে, প্রভাত জাগিছে কার নয়নে, কাহার প্রাণের প্রেম অনন্ত । তাহারে খুঁজিব দিক-দিগন্ত ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-07