কার মিলন চাও বিরহী- তাঁহারে কোথা খুঁজিছ ভব-অরণ্যে কুটিল জটিল গহনে শান্তিসুখহীন ওরে মন ।। দেখো দেখো রে চিত্তকমলে চরণপদ্ম রাজে- হায় ! অমৃতজ্যোতি কিবা সুন্দর ওরে মন ।।