গীতবিতান
← সব গান

কে দেবে চাঁদ তোমায় দোলা

পর্যায়: প্রকৃতি

কে দেবে চাঁদ তোমায় দোলা আপন আলোর স্বপন-মাঝে বিভোল ভোলা কেবল তোমার চোখের চাওয়ায় দোলা দিলে হাওয়ায় হাওয়ায় ; বনে বনে দোল জাগাল ওই চাহনি তুফানতোলা । আজ মানসের সরোবরে কোন্‌ মাধুরীর কমলকানন দোলাও তুমি ঢেউয়ের 'পরে । তোমার হাসির আভাস লেগে বিশ্বদোলন দোলার বেগে উঠল জেগে আমার গানের কল্লোলিনী কলরোলা ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-22