গীতবিতান
← সব গান

ক্ষণে ক্ষণে মনে মনে শুনি

পর্যায়: প্রেম ও প্রকৃতি

ক্ষণে ক্ষণে মনে মনে শুনি অতল জলের আহ্বান। মন রয় না, রয় না, রয় না ঘরে, মন রয় না- চঞ্চল প্রাণ। ভাসায়ে দিব আপনারে ভরা জোয়ারে, সকল ভাবনা-ডুবানো ধারায় করিব স্নান। ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ। ঢেউ দিয়েছে জলে। ঢেউ দিল, ঢেউ দিল, ঢেউ দিল আমার মর্মতলে। এ কী ব্যাকুলতা আজি আকাশে, এই বাতাসে যেন উতলা অপ্সরীর উত্তরীয় করে রোমাঞ্চ দান- দূরে সিন্ধুতীরে কার মঞ্জীরে গুঞ্জরতান।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-19