গীতবিতান
← সব গান

কি আছে তোমার পেটিকায়

পর্যায়: শ্যামা

কোটাল । কি আছে তোমার পেটিকায় ।। বজ্রসেন । আছে মোর প্রাণ, আছে মোর শ্বাস ।। কোটাল । খোলো, খোলো, বৃথা কোরো না পরিহাস ।। বজ্রসেন । এই পেটিকা আমার বুকের পাঁজর যে রে- সাবধান! সাবধান! তুমি ছুঁয়ো না, ছুঁয়ো না এরে । তোমার মরণ নাহয় আমার মরণ যমের দিব্য কর যদি এরে হরণ- ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-08