গীতবিতান
← সব গান

কী কথা বলিস তুই

পর্যায়: চণ্ডালিকা

মা । কী কথা বলিস তুই, আমি যে তোর ভাষা বুঝি নে । তোর মুখে কে দিল এমন বাণী । স্বপ্নে কি কেউ ভর করেছে তোকে তোর গতজন্মের সাথি । আমি যে তোর ভাষা বুঝি নে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-09