গীতবিতান
← সব গান

এ নতুন জন্ম, নতুন জন্ম

পর্যায়: চণ্ডালিকা

এ নতুন জন্ম, নতুন জন্ম, নতুন জন্ম আমার । সেদিন বাজল দুপুরের ঘণ্টা, ঝাঁ ঝাঁ করে রোদদুর, স্নান করাতেছিলেম কুয়োতলায় মা-মরা বাছুরটিকে । সামনে এসে দাঁড়ালেন বৌদ্ধ ভিক্ষু আমার- বললেন, জল দাও । শিউরে উঠল দেহ আমার, চমকে উঠল প্রাণ । বল্ দেখি মা, সারা নগরে কি কোথাও নেই জল ! কেন এলেন আমার কুয়োর ধারে, আমাকে দিলেন সহসা মানুষের তৃষ্ণা-মেটানো সন্মান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: galib

তারিখ: 2009-05-30