গীতবিতান
← সব গান

মা গো এত দিনে মনে হচ্ছে যেন

পর্যায়: চণ্ডালিকা

প্রকৃতি । মা গো, এত দিনে মনে হচ্ছে যেন টলছে আসন তাহার । ওই আসছে, আসছে, আসছে । যা বহু দূরে, যা লক্ষ যোজন দূরে, যা চন্দ্রসূর্য পেরিয়ে, ওই আসছে, আসছে, আসছে- কাঁপছে আমার বক্ষ ভূমিকম্পে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-12