প্রকৃতি । মা, ওই-যে তিনি চলেছেন সবার আগে আগে !-
ওই-যে তিনি চলেছেন ।
ফিরে তাকালেন না, ফিরে তাকালেন না-
তাঁর নিজের হাতের এই নূতন সৃষ্টিরে
আর দেখিলেন না চেয়ে ।
এই মাটি, এই মাটি, এই মাটি তোর আপন রে ।
হতভাগিনী, কে তোরে আনিল আলোতে
শুধু এক নিমেষের জন্যে !
থাকতে হবে তোরে মাটিতে
সবার পায়ের তলায় ।।