মোহিনী মায়া এল, এল যৌবনকুঞ্জবনে। এল হৃদয়শিকারে, এল গোপন পদসঞ্চারে, এল স্বর্ণকিরণবিজড়িত অন্ধকারে। পাতিল ইন্দ্রজালের ফাঁসি হাওয়ায় হাওয়ায় ছায়ায় ছায়ায় বাজায় বাঁশি। করে বীরের বীর্য-পরীক্ষা, হানে সাধুর সাধনদীক্ষা, সর্বনাশের বেড়াজাল বেষ্টিল চারি ধারে। এসো সুন্দর নিরলঙ্কার, এসো সত্য নিরহঙ্কার- স্বপ্নের দুর্গ হানো, আনো আনো মুক্তি আনো- ছলনার বন্ধন ছেদি এসো পৌরুষ-উদ্ধারে।।