গীতবিতান
← সব গান

না কিছুই থাকবে না

পর্যায়: চণ্ডালিকা

প্রকৃতি । না, কিছুই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই না, কিছুই না । যদি আমার সব মিটে যায়, সব মিটে যায়, তবেই আমি বেঁচে যাব যে চিরদিনের তরে যখন কিছুই থাকবে না । দেবার আমার আছে কিছু এই কথাটাই যে ভুলিয়ে রেখেছিল সবাই মিলে- আজ জেনেছি, আমি নই-যে অভাগিনী ; দেবই আমি, দেবই আমি, দেবই উজাড় করে দেব আমারে । কোনো ভয় আর নেই আমার । পড়্‌ তোর মন্তর, পড়্‌ তোর মন্তর ভিক্ষুরে নিয়ে আয় অমানিতার পাশে সেই তারে দিবে সম্মান- এত মান আর কেউ দিতে কি পারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-14