গীতবিতান
← সব গান

নিবিড় অমা তিমির হতে

পর্যায়: প্রকৃতি

নিবিড় অমা-তিমির হতে বাহির হল জোয়ার-স্রোতে শুক্লরাতে চাঁদের তরণী ।। ভরিল ভরা অরূপ ফুলে, সাজালো ডালা অমরাকুলে আলোর মালা চামেলি-বরনী ।। তিথির পরে তিথির ঘাটে আসিছে তরী দোলের নাটে, নীরবে হাসে স্বপনে ধরণী । উৎসবের পসরা নিয়ে পূর্ণিমার কূলেতে কি এ ভিড়িল শেষে তন্দ্রাহরণী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-13