গীতবিতান
← সব গান

ওকে বলো সখী বলো

পর্যায়: মায়ার খেলা

প্রমদা । ওকে বলো, সখী, বলো, কেন মিছে করে ছল - মিছে হাসি কেন সখী, মিছে আঁখিজল ! জানি নে প্রেমের ধারা, ভয়ে তাই হই সারা- কে জানে কোথায় সুধা কোথায় হলাহল । সখীগণ । কাঁদিতে জানে না এরা, কাঁদাইতে জানে কল- মুখের বচন শুনে মিছে কি হইবে ফল । প্রেম নিয়ে শুদু খেলা, প্রাণ নিয়ে হেলাফেলা-- ফিরে যাই এই বেলা চলো সখী চলো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-17