শ্যামা । নহে নহে, এ নহে কৌতুক । মোর অঙ্গের স্বর্ণ-অলঙ্কার সঁপি দিয়া শৃঙ্খল তোমার নিতে পারি নিজ দেহে । তব অপমানে মোর অন্তরাত্মা আজি অপমান মানে ।। বজ্রসেনকে নিয়ে প্রহরীর প্রস্থান