গীতবিতান
← সব গান

ওগো স্বপ্নস্বরূপিণী তব অভিসারের

পর্যায়: প্রেম

ওগো স্বপ্নস্বরূপিণী, তব অভিসারের পথে পথে স্মৃতির দীপ জ্বালা ।। সেদিনেরই মাধবীবনে আজও তেমনি ফুল ফুটেছে তেমনি গন্ধ ঢালা ।। আজি তন্দ্রাবিহীন রাতে ঝিল্লিঝঙ্কার স্পন্দিত পবনে তব অঞ্চলের কম্পন সঞ্চার । আজি পরজে বাজে বাঁশি যেন হৃদয়ে বহুদূরে আবেশবিহ্বল সুরে । বিকচ মল্লিমাল্যে তোমারে স্মরিয়া রেখেছি ভরিয়া ডালা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-21