ওগো, তোরা কে যাবি পারে । আমি তরী নিয়ে বসে আছি নদীকিনারে ।। ও পারেতে উপবনে কত খেলা কত জনে, এ পারেতে ধু ধু মরু বারি বিনা রে ।। এই বেলা বেলা আছে, আয় কে যাবি । মিছে কেন কাটে কাল কত কী ভাবি । সূর্য পাটে যাবে নেমে, সুবাতাস যাবে থেমে, খেয়া বন্ধ হয়ে যাবে সন্ধ্যা-আঁধারে ।।