গীতবিতান
← সব গান

ওই আলো যে যায় রে দেখা

পর্যায়: পূজা

ওই আলো যে যায় রে দেখা- হৃদয়ের পুব-গগনে সোনার রেখা ।। এবারে ঘুচল কি ভয়, এবারে হবে কি জয় ? আকাশে হল কি ক্ষয় কালীর লেখা ?। কারে ওই যায় গো দেখা, হৃদয়ের সাগরতীরে দাঁড়ায় একা । ওরে তুই সকল ভুলে চেয়ে থাক্‌ নয়ন তুলে- নীরবে চরণমূলে মাথা ঠেকা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-21