ওলো শেফালি, ওলো শেফালি, আমার সবুজ ছায়ার প্রদোষে তুই জ্বালিস দীপালি ।। তারার বাণী আকাশ থেকে তোমার রূপে দিল এঁকে শ্যামল পাতার থরে থরে আখর রুপালি ।। তোমার বুকের খসা গন্ধ-আঁচল রইল পাতা সে আমার গোপন কাননবীথির বিবশ বাতাসে । সারাটা দিন বাটে বাটে নানা কাজে দিবস কাটে, আমার সাঁঝে বাজে তোমার করুণ ভূপালি ।।