গীতবিতান
← সব গান

পথের শেষ কোথায়

পর্যায়: পূজা

পথের শেষ কোথায়, শেষ কোথায়, কী আছে শেষে! এত কামনা, এত সাধনা কোথায় মেশে।। ঢেউ ওঠে পড়ে কাঁদার, সন্মুখে ঘন আঁধার, পার আছে কোন্‌ দেশে।। আজ ভাবি মনে মনে, মরীচিকা-অন্বেষণে বুঝি তৃষ্ণার শেষ নেই। মনে ভয় লাগে সেই- হাল-ভাঙ্গা পাচ-ছেঁড়া ব্যথা চলেছে নিরুদ্দেশে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-19