গীতবিতান
← সব গান

পৌষ তোদের ডাক দিয়েছে আয়

পর্যায়: প্রকৃতি

পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে, আয় আয় আয় । ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায় ।। হাওয়ার নেশায় উঠল মেতে দিগ্‌বধূরা ধানের ক্ষেতে- রোদের সোনা ছড়ি্য়ে পরে মাটির আঁচলে, মরি হায় হায় হায় ।। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হল । ঘরেতে আজ কে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো । আলোর হাসি উঠল জেগে ধানের শিষে শিশির লেগে- ধরার খুশি ধরে না গো, ওই-যে উথলে, মরি হায় হায় হায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-02

পৌষ তোদের ডাক দিয়েছে আয় – গীতবিতান