গীতবিতান
← সব গান

প্রভু তোমা লাগি আঁখি জাগে

পর্যায়: পূজা

প্রভু, তোমা লাগি আঁখি জাগে; দেখা নাই পা্ই পথ চাই, সেও মনে ভালো লাগে ।। ধুলাতে বসিয়া দ্বারে ভিখারি হৃদয় হা রে তোমারি করুণা মাগে; কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে ।। আজি এ জগতমাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে; সাথি নাই পাই তোমায় চাই, সেও মনে ভালো লাগে ।। চারি দিকে সুধা-ভরা ব্যাকুল শ্যামল ধরা কাঁদায় রে অনুরাগে; দেখা নাই পা্ই ব্যথা পাই, সেও মনে ভালো লাগে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-08-21