অনুচর । রানীমার পোষা পাখি কোথায় উড়ে গেছে-
সেই নিদারুণ শোকে
ঘুম নেই তাঁর চোখে,
ও চারণের বউ ।
ফিরিয়ে এনে দিতেই হবে তোকে,
ও চারণের বউ ।
মা । উড়োপাখি আসবে ফিরে
এমন কী গুণ জানি ।
অনুচর । মিথ্যে ওজর শুনব না, শুনব না,
শুনবে না তোর রানী !
যাদু ক'রে মন্ত্র প'ড়ে ফিরে আনতেই হবে,
খালাস পাবি তবে,
ও চারণের বউ ।