সে যে পথিক আমার, হৃদয়পথের পথিক আমার। হায় রে, আর সে তো এল না, এল না, এ পথে এল না। আর সে চাইল না জল। আমার হৃদয় তাই হল মরুভূমি, শুকিয়ে গেল তার রস- সে যে চাইল না, চাইল না, চাইল না জল।।