সেই ভালো, মা, সেই ভালো ।
থাক তোর মন্ত্র, থাক তোর --
আর কাজ নাই, কাজ নাই, কাজ নাই ।
না না না -- পড় মন্ত্র তুই,পড় তোর মন্ত্র --
পথ তো আর নেই বাকি
আসবে সে, আসবে সে, আসবে,
নিবিড় রাত্রে এসে পৌছঁবে পান্থ,
বুকের জ্বালা দিয়ে আমি জ্বালিয়ে দিব দ্বীপখানি --
সে আসবে, ও সে আসবে ।।