গীতবিতান
← সব গান

শূন্য হাতে ফিরি

পর্যায়: পূজা

শূন্য হাতে ফিরি, হে নাথ, পথে পথে- ফিরি হে দ্বারে দ্বারে - চিরভিখারি হৃদি মম নিশিদিন চাহে কারে ।। চিত্ত না শান্তি জানে, তৃষ্ণা না তৃপ্তি মানে - যাহা পাই তাই হারাই, ভাসি অশ্রুধারে ।। সকল যাত্রী চলি গেল, বহি গেল সব বেলা, আসে তিমিরযামিনী, ভাঙিয়া গেল মেলা - কত পথ আছে বাকি, যাব চলি ভিক্ষা রাখি, কোথা জ্বলে গৃহপ্রদীপ কোন্ সিন্ধুপারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-17