গীতবিতান
← সব গান

শ্রাবণের গগনের গায়

পর্যায়: প্রকৃতি

শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায় । ক্ষণে ক্ষণে শর্বরী শিহরিয়া ওঠে, হায় ।। তেমনি তোমার বাণী মর্মতলে যায় হানি সঙ্গোপনে, ধৈরজ যায় যে টুটে, হায় ।। যেমন বরষাধারায় অরণ্য আপনা হারায় বারে বারে ঘন রস-আবরণে তেমনি তোমার স্মৃতি ঢেকে ফেলে মোর গীতি নিবিড় ধারে আনন্দ-বরিষনে, হায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-08-17