স্বপনলোকের বিদেশিনী কে যেন এলে কে
কোন্ ভুলে-যাওয়া বসন্ত থেকে ।।
যা-কিছু সব গেছ ফেলে খুঁজতে এলে হৃদয়ে,
পথ চিনেছ চেনা ফুলের চিহ্ন দেখে ।।
বুঝি মনে তোমার আছে আশা
কার হৃদয়ব্যথায় মিলবে বাসা ।
দেখতে এলে করুণ বীণা বাজে কিনা হৃদয়ে,
তারগুলি তার কাঁপে কিনা-- যায় কি সে দেকে ।।