মনে কি দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফিরালে মুখখানি-
কী কথা ছিল যে মনে ।।
তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে-
আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি,
তুমি আছো দূর ভুবনে ।।
আকাশে উড়িছে বকপাঁতি,
বেদনা আমার তারি সাথি ।
বারেক তোমায় শুধাবারে চাই বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো সিক্ত যুঁথীর গন্ধবেদনে ।।