তৃষ্ণার শান্তি সুন্দরকান্তি তুমি এসো বিরহের সন্তাপভঞ্জন । দোলা দাও বক্ষে, এঁকে দাও চক্ষে স্বপনের তুলি দিয়ে মাধুরীর অঞ্জন । এনে দাও চিত্তে রক্তের নৃত্যে বকুলনিকুঞ্জের মধুকরগুঞ্জন- উদবেল উতরোল যমুনার কল্লোল, কম্পিত বেণুবনে মলয়ের চুম্বন । আনো নবপল্লবে নর্তন উল্লোল, অশোকের শাখা ঘেরি বল্লরীবন্ধন ।।