মোর বীণা উঠে কোন্ সুরে বাজি কোন্ নব চঞ্চল ছন্দে । মম অন্তর কম্পিত আজি নিখিলের হৃদয়স্পন্দে ।। আসে কোন্ তরুণ অশান্ত, উড়ে বসনাঞ্চলপ্রান্ত- আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে ।। অম্বরপ্রাঙ্গণমাঝে নিঃস্বর মঞ্জীর গুঞ্জে । অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লবপুঞ্জে । কার পদপরশন-আশা তৃণে তৃণে অর্পিল ভাষা - সমীরণ বন্ধনহারা উন্মন কোন্ বনগন্ধে ।।