ফুলে ফুলে ঢ'লে ঢ'লে বহে কিবা মৃদু বায়, তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায় ! পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু গায়, কী জানি কিসেরি লাগি প্রাণ করে হায়-হায় !